৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, র‍্যাবের অভিযানে উদ্ধার ব্যবসায়ী- ধরা পড়লো মূলহোতা

Share the post
নওগাঁ প্রতিনিধি:নওগাঁর এক ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবিকারী চক্রের মূলহোতা শাহাজানকে গ্রেফতার করেছে র‍্যাব। একই অভিযানে সাভার থেকে জীবিত উদ্ধার করা হয়েছে অপহৃত ব্যবসায়ী আলমগীর হোসেনকে।
মঙ্গলবার (২৮অক্টোবর) র‍্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নওগাঁ সদর এলাকার ব্যবসায়ী মো. আলমগীর হোসেন পারিবারিক কাজে ঢাকায় যাচ্ছিলেন। গত ১৯ অক্টোবর তিনি নওগাঁ বাসস্ট্যান্ড থেকে যাত্রা শুরু করার পর থেকেই নিখোঁজ হন। পরবর্তীতে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত তার পরিবারের কাছে ফোন করে জানায়,আলমগীর তাদের হেফাজতে আছেন — জীবিত ফেরত চাইলে দিতে হবে ৭০ লাখ টাকা মুক্তিপণ। না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় পরিবারকে।
ঘটনার পর ভিকটিমের ছেলে নওগাঁ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব-৫ ও র‍্যাব-৪ এর যৌথ টিম গোয়েন্দা নজরদারি শুরু করে। ২৭ অক্টোবর রাত ১টা ৩৫ মিনিটে ঢাকা জেলার সাভার থানাধীন নতুন পাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে গ্রেফতার করা হয় অপহরণের মূলহোতা শাহাজানকে।
গ্রেফতারকৃত শাহাজানের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামী কে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]