সোহেল খান দূর্জয় নেত্রকোনা : জনবান্ধব ও মানবিক পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার—এই নামটি এখন নেত্রকোনা পৌরবাসীর কাছে এক আস্থার প্রতীক।তিনি কখনও সরকারি নির্দেশনা বাস্তবায়নে মানুষকে সচেতন করছেন,কখনও ছুটে যাচ্ছেন হতদরিদ্র সাধারণ মানুষের পাশে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তিনি তার দপ্তরের সকল দায়িত্ব পালন করে যাচ্ছেন নিরলসভাবে। তাঁর প্রথম পরিচয়—তিনি একজন স্হানীয় সরকারের উপপরিচালক ও জনবান্ধব মানবিক একজন পৌর প্রশাসক। জনপ্রতিনিধি না হয়েও তিনি নেত্রকোনা পৌরসভায় আজ জনপ্রতিনিধির মতোই জনপ্রিয়।
স্হানীয় সরকারের উপ পরিচালকের দায়িত্বের পাশাপাশি তিনি নেত্রকোনা পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। কাজ পাগল মানুষ বলতে যা বোঝায়, তিনি তার জীবন্ত উদাহরণ। সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত নিয়মিত দাপ্তরিক কাজ করা তাঁর নিত্যদিনের রুটিন। অনেক সময় গভীর রাত পর্যন্তও পৌরসভার বিভিন্ন জায়গায় কাজ করতে দেখা যায় তাঁকে। তিনি দপ্তরের কাজের পাশাপাশি পৌরসভার হতদরিদ্র, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তাঁর প্রতিদিনের কাজের অংশ হয়ে উঠেছে।
তিনি নেত্রকোনা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়েই পৌরসভার প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হন। দলমত নির্বিশেষে সবার কাছে হয়ে ওঠেন একজন মানবিক ও দক্ষ পৌর প্রশাসক। বিশেষ সূত্রে জানা যায়,নেত্রকোনা পৌরসভার দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ শুরু করেন। তার নেতৃত্বে নেত্রকোনা পৌরসভায় দৃশ্যমাণ উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। আরো জানা যায়,পৌর প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই তিনি পৌর এলাকায় নানান অপরাধ দমনে কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছেন। দ্রুত সরকারি বরাদ্দ জনগণের কাছে পৌঁছে দেওয়ায় তাঁর প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়েছে বহুগুণে।
নেত্রকোনা পৌরসভার স্থানীয়রা জানান,পৌরসভার জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মসজিদ, মন্দির ও মাদরাসায় সরকারি সহায়তা প্রদানে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে। সেবা নিতে আসা মানুষের অভিযোগ ও পরামর্শ তিনি দ্রুত সময়ে সমাধান করেন। এতে যেমন জনগণের ভোগান্তি কমেছে, তেমনি বেড়েছে পৌরসভা ও প্রশাসনের প্রতি আস্থা। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তিনি সামাজিক দায়িত্ববোধ থেকেও কাজ করে যাচ্ছেন। অসহায় ও দুঃস্থ মানুষের জন্য নিয়মিতভাবে সহায়তা প্রদান করেন। জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১০০ শতাংশ অর্জনে কাজ করছেন তিনি।
নেত্রকোনা পৌরসভা সূত্রে জানা যায়, অসংখ্য মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে তার উদ্যোগে।নেত্রকোনা পৌরসভায়ও তাঁর নেতৃত্বে চলছে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ, জলাবদ্ধতা নিরসন এবং অবৈধ দখল উচ্ছেদ অভিযানসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম। নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, “বর্তমান সরকারের উন্নয়নমূলক সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়াই আমার কাজ। জনগণের সেবক হিসেবে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। নেত্রকোনা পৌরসভার জলাবদ্ধতা নিরসনে আমি কাজ করে যাচ্ছি। শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছি, নেত্রকোনা পৌরসভার আদি পরিস্থিতিও উন্নতির পথে। আমি যতদিন পৌরসভার দায়িত্বে আছি পৌরসভার উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে চাই।এজন্য আমি পৌরবাসীর সহযোগিতা চাই।

