সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তল সহ   দুই ছিনতাইকারী আটক ২ 

Share the post
ফাহাদ, নারায়ণগঞ্জ :নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে খেলনা পিস্তল দিয়ে ভয়-ভীতি দেখিয়ে ছিন্তাইয়ের সময় পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী কে  আটক করে।
গতকাল  ভোর ৪টা ৩৫ মিনিটে জালকুড়ি চৌরাস্তা থেকে  এই অভিযান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এসআই জহিরুল ইসলাম ও এসআই আশরাফ উজ্জামান। অভিযান চলাকালে পুলিশ তাদের কাছ থেকে একটি চায়না তৈরি খেলনা পিস্তল ও নাম্বারবিহীন মোটরসাইকেল উদ্ধার করে।  গ্রেফতারকৃতরা হলো ১/ সাগর ইসলাম হৃদয় (৩০), পিতা সেন্টু রহমান ২/ মো. অনিক (২৫), পিতা আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, আটকরা একটি সক্রিয় ছিনতাই চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় মোটরসাইকেলে করে ঘুরে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান মালামাল ছিনিয়ে আসছিল। পুলিশের ধারণা, ভোরের অন্ধকারে তারা আবারও ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।
অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম বলেন, অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি, এ ধরনের অভিযান চলমান থাকবে।
 এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শাহিন আলম জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বিপুল পরিমান নগদ টাকা-স্বর্ণালংকার লুট

Share the post

Share the postবি এম আবুল হাসনাত, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ছোট দড়িকান্দি গ্রামে যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী হাবিবুর রহমান হিরন মোল্লা (৬৩)-এর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, ২৪ এপ্রিল গভীর রাতে আনুমানিক রাত ২টা থেকে ৩টার মধ্যে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বারান্দার […]

নারায়ণগঞ্জে আবাসিক নলকূপের ওপর আরোপিত চার্জ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ‎ ‎

Share the post

Share the postমোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি:‎২৫ এপ্রিল ২০২৬ আবাসিক এলাকায় ব্যবহৃত গভীর নলকূপের ওপর সিটি কর্পোরেশনের আরোপিত চার্জ বাতিলের দাবিতে  নারায়ণগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি, নারায়ণগঞ্জ” এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আবাসিক […]