পাটকেলঘাটা থানা ছাত্রদলের উদ্যোগে সদস্য সচিব শেখ আবির হোসেনের জন্মদিন উদযাপন

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : ২৭ অক্টোবর ২০২৫, সোমবার রাত ৯টায় পাটকেলঘাটা বিএনপির দলীয় কার্যালয়ে পাটকেলঘাটা থানা ছাত্রদলের উদ্যোগে থানা ছাত্রদলের সদস্য সচিব শেখ আবির হোসেন এর জন্মদিন উদযাপন করা হয়। আনন্দঘন পরিবেশে কেক কেটে দিনটি পালন করেন ছাত্রদল নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানা আওতাধীন সকল ইউনিটের ছাত্রদল নেতাকর্মীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ম আহ্বায়ক জি. এম. আবু মুহিত, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহবায়ক শেখ রিজভী আহমেদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুক্ত প্রমূখ ।
এ সময় বক্তারা পাটকেলঘাটা থানা ছাত্রদলের সদস্য সচিব শেখ আবির হোসেনের ছাত্র রাজনীতিতে অবদান, সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য এবং থানা ছাত্রদলের সদস্য সচিব শেখ আবীর হোসেনের দীর্ঘায়ু কামনা করা হয়।
শেখ আবির হোসেন বলেন, ছাত্রদল আমার পরিবারের মতো। আজকের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।
আমি সবসময় চেষ্টা করব ছাত্রদলের প্রতিটি কর্মীকে সঙ্গে নিয়ে আদর্শ ও সাহসের রাজনীতি করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]