নওগাঁ প্রতিনিধি:বাংলাদেশ জামায়ােত ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে নভেম্বরে গনভোটসহ ৫দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতা কর্মীরা।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় জেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক গুলি প্রদক্ষিন করে তাজের মোড়ে শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জামায়াতের আমির খ.ম আব্দুর রাকিব, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডঃ আ স ম সায়েম, জেলা কর্ম পরিষদ সদস্য খবিরুল ইসলাম, নওগাঁ জেলা শিবিরের সভাপতি আব্দুর রাকিব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাঃ নাসির উদ্দীন সহ প্রমুখ।
খ.ম আব্দুর রাকিব বলেন, উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন নভেম্বরে গনভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, ফ্যাসিষ্টদের বিচার দৃশ্যমান করা ও ১৪দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের নেতা কর্মীরা ৫-দফা দাবির সপক্ষে যৌক্তিক পর্যালোচনা তুলে ধরে বক্তব্য রাখেন এবং ৫দফা কর্মসূচী বাস্তবায়নের পর নির্বাচনের দাবী করেন।

