৫ দফা দাবিতে নওগাঁয় জামায়াতে ইসলামীর বিক্ষোভ

Share the post
নওগাঁ প্রতিনিধি:‎‎‎বাংলাদেশ জামায়ােত ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে নভেম্বরে গনভোটসহ ৫দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতা কর্মীরা।
‎সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় জেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক গুলি প্রদক্ষিন করে তাজের মোড়ে শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
‎এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জামায়াতের আমির খ.ম আব্দুর রাকিব, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডঃ আ স ম সায়েম, জেলা কর্ম পরিষদ সদস্য খবিরুল ইসলাম, নওগাঁ জেলা শিবিরের সভাপতি আব্দুর রাকিব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাঃ নাসির উদ্দীন সহ প্রমুখ।
‎খ.ম আব্দুর রাকিব বলেন, উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন নভেম্বরে গনভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, ফ্যাসিষ্টদের বিচার দৃশ্যমান করা ও ১৪দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের নেতা কর্মীরা ৫-দফা দাবির সপক্ষে যৌক্তিক পর্যালোচনা তুলে ধরে বক্তব্য রাখেন এবং ৫দফা কর্মসূচী বাস্তবায়নের পর নির্বাচনের দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]