ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে নারী উদ্ধার, আটক দুই

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা :সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক নারীকে উদ্ধার করেছে বিজিবি। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকাল ৪.৩০টার সময় সাতক্ষীরার বাশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা হতে তাদেরকে আটক করা হয়।
আটক পাচারকারীরা হলো সাতক্ষীরা সদর উপজেলার বাশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে মোঃ আবুল কালাম ও মোঃ আবুল কালামের ছেলে মোঃ ইমরান হোসেন। উদ্ধার হওয়া নারীর বাড়ি নড়াইলের লোহাগড়া থানার দাশেরডাঙ্গা গ্রামে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কুলিয়াডাঙ্গা নামক স্থান হতে বাংলাদেশী এক জন মহিলা নাগরিককে ভারতে পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি একটি বিশেষ অভিযান দল মোঃ আবুল কালামের বাড়িতে অভিযান চালায়। এসময় পাচারের উদ্দেশ্যে আনা উক্ত নারী (২৩) কে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত নারী এবং ধৃত আসামীদের উদ্বৃতি দিয়ে বিজিবি আরো জানায়, মানবপাচারকারী ধৃত মোঃ আবুল কালাম ও মোঃ ইমরান হোসেন এবং মানবপাচার চক্রের আরো ১৫ জন পলাতক আসামীর সহায়তায় ঐ নারীকে ভারতে পাচার উদ্দেশ্যে নিয়ে যায় কিন্তু বিজিবির কঠোর নজরদারী ও টহল তৎপরতায় তারা পাচার করতে না পেরে সুযোগের অপেক্ষায় বাড়িতে এনে রাখে।
ধৃত বাংলাদেশী মানবপাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ ও ভিকটিমকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর এবং মানব পাচারের সাথে জড়িত পলাতক ১৫ জন আসামীর নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]