নরসিংদীতে চলন্তবাসের নিচে অটোরিকশা, ৩ জনের মৃত্যু 

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদী সদর উপজেলার মাধবদীতে (ঢাকা-সিলেট) মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আজিজুল ইসলামে ছেলে সিয়াম মিয়া (২২), একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) এবং রবিউল ইসলামের ছেলে অটোরিকশা ফাহিম মিয়া (৩০)। এরা সকলেই মাধবদী থানাধীন নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের বাসিন্দা। নিহতের স্বজনরা জানান, রাতে অটোরিকশায় করে তারা তিনজন মাধবদী থেকে রাইনাদী নিজ এলাকায় যাচ্ছিলেন। এসময় অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়ক পাড় হওয়ার সময় সিলেটগামী দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় তিনজনের মধ্যে সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। বাকি দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে ফাহিম এবং অপরজন সাব্বির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাইনাদী গ্রামের পাশাপাশি মহল্লায় তাদের বসবাস। নিহত তিনজনের মাঝে সিয়াম ছিলেন অবিবাহিত আর বাকি দুইজন বিবাহিত। অটোরিকশা চালক ফাহিমের একটি কন্যা সন্তান রয়েছে। স্থানীয় কবরস্থানে একই সাড়িতে তিনজনকে বাদ জুমার নামাজের পর জানাযা নামাজ শেষে দাফন করা হবে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই ১জন এবং হাসপাতালে আরো দুইজন নিহত হয়েছে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]