পুলিশের হাতে কুখ্যাত মাদক কারবারি  ঘাড়কাটা আরিফ গ্রেফতার 

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদীর কুখ্যাত মাদক ব্যবয়াসী ও একাধিক মামলার আসামী আরিফ (৩৮) ওরফে ঘাড়কাটা আরিফকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৯ টায় তাকে পৌর শহরের সাটিরপাড়া শিববাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।
সে উত্তর নাগরিয়াকান্দি এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, রাত ৯ টার দিকে পৌর শহরের সাটিরপাড়ার শিববাগ এলাকায় উপপরিদর্শক মোবারক হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে কুখ্যাত মাদক কারবারি আরিফ ওরফে ঘাড়কাটা আরিফকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আরিফের বিরুদ্ধে মাদক, সন্ত্রাস ও অস্ত্রসহ প্রায় ১০ টি মামলা রয়েছে। তিনি আরও বলেন, এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদক, অস্ত্র ও সন্ত্রাসীসহ সকল অপকর্মে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]