৩৬ বোতল বিদেশী মদসহ নেত্রকোনায় মাদক কারবারি গ্রেপ্তার

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনায় বিশেষ অভিযান পরিচালনা করে পূর্বধলা উপজেলা হতে ৩৬ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ‌‌‌‌‌’সিগরাম রয়েল স্টেজ, ডিলাক্স হুইসকি’ ব্র্যান্ডের ভারতের তৈরি মদ এবং এসব মাদকের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ আট হাজার টাকা।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. মনু মিয়া নেত্রকোনার দুর্গপুর উপজেলায় দুর্গপুর ইউনিয়নে মাকড়াইল গ্রামের মৃত সরব আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (ডিএসবি ও মিডিয়া) হাফিজুল ইসলাম।
এরআগে ডিবি পুলিশের একটি দল গত বুধবার দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পূর্বধলার আতকাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স গিরিপথ ফিলিং স্টেশন এন্ড সেন্টারের সামনে হতে ওই মাদককারিকে মাদকসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র আরো জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক আদালতে সোপার্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]