নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত 

Share the post
আশিকুর রহমান, নরসিংদী :-সারাদেশের মতো নরসিংদীতেও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নরসিংদী শাখা কর্তৃক আলোচনাসভা ও এক বণার্ঢ্য র‍্যালীর আয়োজন করা হয়েছে।
এবার নিরাপদ সড়ক দিবসে শ্লোগান ছিল “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি।
বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, নরসিংদী জেলার সড়ক ও জনপদগুলোকে যানজট নিরসন মুক্ত করতে জেলা প্রশাসন বেশকিছু পদক্ষেপ গ্রহন করেছে। সন্তান আবদার করলেই আরওয়ান ফাইভ কিনে দিবেন না। আগে যাচাই করুন, তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, সে দক্ষ চালক হয়েছে কি’না। এছাড়াও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর সহকারী প্রকৌশলী পিন্টু চন্দ্র, সড়ক ও জনপদ নরসিংদীর উপ বিভাগীয় প্রকৌশলী প্রসেনজিৎ পাল, সহকারী প্রকৌশলী আমির হোসেন, উপসহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম, জেলা প্রেসক্লাব নরসিংদীর সভাপতি শফিকুল ইসলাম মতি, বাস মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, বিআরটিএ নরসিংদীর সহকারী পরিচালক রুহুল আমিন,মোটরযান পরিদর্শক রাসেল আহমেদ। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, পরিবহন শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]