দুর্গাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
প্রতিবছরের ন্যায় এবারও উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ২১ অক্টোবর, (মঙ্গলবার) দুপুরে এ দিবস উপলক্ষে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধির জন্য দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ওই স্কুল মাঠে আলোচনা সভা ও হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আলী আজগর, শিক্ষা অফিসার ফজলুর রহমান, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, প্রধান শিক্ষক শামছুন্নাহার বেগম সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

