‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক  নারীর আত্মহত্যা

Share the post

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে জুলেখা বেগম (৩৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোররাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর (পালের বাজার) গ্রামে নিজ ঘরে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের জালাল মিয়ার মেয়ে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জুলেখা বেগম। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তিনি মারা যান।

‎খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক হতাশা থেকে জুলেখা বেগম আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের আসলে আসল কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]