কবির হোসেন রাকিব কমলনগর ( লক্ষ্মীপুর) প্রতিনিধি :লক্ষ্মীপুর ৪ রামগতি – কমলনগর আসনের জাকের পার্টি কর্তৃক আয়োজিত ইউনিয়ন ভিত্তিক বিশাল জনসভা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার হাজিরহাট দলীয় কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। কমলনগর উপজেলা জাকের পার্টির সভাপতি আবুল খায়ের এর সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির জাতীয় স্হায়ী কমিটির সদস্য আলহাজ মোঃ সামছুল করিম খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক মোঃ আমীর আলী, জেলা সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন সেলিম, জেলা জাকের পার্টির যুক্ত ফ্রন্ট সভাপতি ইকবাল হোসেন, জাকের পার্টির কেন্দ্রীয় ছাত্র ফ্রন্ট সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এফরান হোসেন মুরাদ, জাকের পার্টির ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি শাহরিয়ার হাসান সারু। প্রচার সম্পাদক মোঃ ফারুক, জাকের পার্টি, কমলনগর উপজেলা জাকের পার্টির নেতা রফিকুল ইসলাম,জাকের পার্টির নেতা জহির আহমেদ, অন্যান্য ব্যক্তিবর্গ

