সিরাজগঞ্জ সলঙ্গায় ডোবা থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

Share the post
জলিলুর রহমান সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের সলঙ্গায় ডোবার কচুরিপানার নিচ থেকে মানুষের দুই পায়ের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে চকনিহাল গ্রামের কাশেম মা’রা বটতলা এলাকার একটি ধানখেতের পাশের ডোবা থেকে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা প্রথমে কচুরিপানার ভেতর থেকে কঙ্কালের অংশ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্যান্টের ভিতরে থাকা দুটি পায়ের কঙ্কাল উদ্ধার করে। একই স্থানে পচে যাওয়া একটি সার্টের কলারও পাওয়া যায়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, “আমরা ঘটনাস্থলে গিয়ে প্যান্টের ভিতরে থাকা দুই পায়ের কঙ্কাল উদ্ধার করেছি। তবে এটি পুরুষ না নারীর কঙ্কাল, তা এখনো নিশ্চিত নয়।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত কঙ্কাল ফরেনসিক পরীক্ষার জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]