শাহজাদপুরে পোরজনা ইউনিয়নে বিএনপির লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

Share the post
মোঃ সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পুঠিয়া গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম. এ. মুহিত।উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রাজা, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, পোরজনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রউফ এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ-আল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মাহমুদুল হাসান সজল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জুয়েল।
উক্ত উঠান বৈঠকে বক্তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে গণআন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান এ সময় ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল  সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]