যমুনার চরে টিকে আছে ঘোড়ার গাড়ির ঐতিহ্য

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি : গ্রাম-বাংলার একসময়ের জনপ্রিয় যোগাযোগের বাহন ঘোড়ার গাড়ি এখন প্রায় বিলুপ্তপ্রায়। মেঠোপথের সেই ঐতিহ্যবাহী বাহন যান্ত্রিক যুগে হারিয়ে গেলেও সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী চরাঞ্চলে এখনো তার অস্তিত্ব টিকে আছে। বর্ষায় নৌকা, আর শুকনো মৌসুমে চরবাসীর মালামাল ও যাতায়াতের একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি।
প্রবহমান যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে হ্রাস পাওয়ায় জেগে উঠেছে অসংখ্য চর। এতে নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে চরবাসীর জীবনযাত্রা এখন অনেকটাই ঘোড়ার গাড়িনির্ভর। কাজিপুর, চৌহালী, উল্লাপাড়া ও সদর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে এখন শতাধিক ঘোড়ার গাড়ি প্রতিদিন ছুটে বেড়ায় ধু-ধু বালুর চরে।
চরাঞ্চলের কৃষকরা জানান, শুকনো মৌসুমে বাদাম, ভুট্টা, মসুর ডাল, বোরো ধান ও মিষ্টি আলু চাষ করে তারা জীবিকা নির্বাহ করেন। কিন্তু রাস্তাঘাট না থাকায় এসব ফসল বাজারে তুলতে একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি।
কাওয়াকোলা ইউনিয়নের কাটাঙ্গার চরের ঘোড়ার গাড়ি চালক কিরণ বলেন,‘আমরা গরিব মানুষ, কাজ না করলে খাওয়া চলে না। রোদ-বৃষ্টি উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়েই ঘোড়ার গাড়ি চালাই। দিনে ৮০০ থেকে ৯০০ টাকা আয় হয়, তার মধ্যে ঘোড়ার খাবারে ২০০-২৫০ টাকা খরচ যায়।’তিনি জানান, আগে তাদের ইউনিয়নে ১০-১২টি গাড়ি ছিল, এখন বেড়ে হয়েছে ২৫-৩০টি। “চাহিদা বাড়ছে,” বলেন তিনি।
চৌহালীর তেগুরি চরের খাইরুল ইসলাম ও কাজিপুরের নাটুয়ারপাড়া চরের বকুল বলেন,‘প্রায় এক যুগ ধরে ঘোড়ার গাড়ি চালাচ্ছি। শুকনো মৌসুমে চরবাসীর জন্য ঘোড়ার গাড়িই একমাত্র ভরসা। খরচ বেশি, আয় কম—তবুও এ পেশাই এখন আমাদের জীবিকার পথ।’
কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম ভুঁইয়া বলেন ‘যমুনায় চর জেগে ওঠায় নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। তাই মানুষ বিকল্প হিসেবে ঘোড়ার গাড়ি ও ভাড়ায় মোটরসাইকেল ব্যবহার করছে। অনেকেই কৃষি ও মৎস্য শিকার ছেড়ে এখন ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।’
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন,‘ঘোড়ার গাড়ি আমাদের দেশীয় ঐতিহ্যের অংশ। কালের বিবর্তনে তা হারিয়ে গেলেও যমুনার চরাঞ্চলে এখনো সেই ঐতিহ্য টিকে আছে। বর্ষায় নৌকা, শুকনো মৌসুমে ঘোড়ার গাড়ি—এই দুই বাহনের ওপরই নির্ভর করেন চরবাসী।’
ধু-ধু বালুর চর, দূরে মৃদু বাতাসে উড়ছে ধুলো—আর সেই পথ বেয়ে ছুটে চলেছে একের পর এক ঘোড়ার গাড়ি। সময় বদলেছে, কিন্তু চরবাসীর জীবনের গতি এখনো থেমে নেই—চলেছে সেই চাকার ঘূর্ণিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]