মোঃ সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পুঠিয়া গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম. এ. মুহিত।উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রাজা, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, পোরজনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রউফ এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ-আল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মাহমুদুল হাসান সজল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জুয়েল।
উক্ত উঠান বৈঠকে বক্তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে গণআন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান এ সময় ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

