নরসিংদীতে কুপিয়ে হত্যা চেষ্টা, পুলিশের হাতে আটক ছেলে

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর বেলাবতে পারিবারিক কলহ ও বিবাদকে কেন্দ্র করে বাবাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে সন্তানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১৫ অক্টোবর (বুধবার) সকালে বেলাব উপজেলার জঙ্গুয়া গ্রামে।গুরুত্বর আহত আমির আলী (৫০) ওই এলাকার বাসিন্দা। এ ঘটনার পরপরই বেলাব থানা পুলিশ থেকে অভিযুক্ত ছেলে আশিক মিয়া (২০) কে খামেরচর এলাকা থেকে গ্রেফতার করেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও বিবাদের জের ধরে গত ১৫ অক্টোবর বুধবার সকালে নিজ বাড়িতে তারই ছেলে আশিক ধারালো দা দিয়ে আমীর আলীকে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। গুরুত্ব আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক১ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উক্ত ঘটনাটি জেলা পুলিশ সুপারের দৃষ্টিগোচর হলে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ প্রদান করেন। এরপরই ঘটনার সাথে জড়িত ছেলেকে গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বেলাব উপজেলার খামারেরচর এলাকা থেকে আশিক মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে গ্রেফতারকৃত আশিক মিয়াকে আদালতে সোপর্দ করলে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]