নোয়াখালী বিভাগ দাবিতে ডিসি অফিস ঘেরাও

Share the post
মোঃ আরিফ হোসেন .জেলা নোয়াখালী সদর উপজেলা প্রতিনিধি : নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ‘সর্বদলীয় বিভাগ বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় দুই ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি একাত্মতা ঘোষণা করে বিএনপি, জামায়াত, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, হেফাজত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়া সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রায় পৌনে তিনশ বছর আগের নোয়াখালী একটি সমৃদ্ধ জনপদ। এ জনপদ থেকে বিভাগ ঘোষণা করা এটি তাদের দাবি নয়, এটি অধিকার। ভাষা শহীদ থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের জন্মস্থান নোয়াখালী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়িরও বৃহত্তর নোয়াখালীতে।
 তারা বলেন, খালেদা জিয়া যদি তার আমলে বরিশালকে বিভাগ করতে পারেন, তাহলে তার সম্মানে এখন নোয়াখালীকে বিভাগ করাও অত্যন্ত যৌক্তিক দাবি। পাশাপাশি জুলাই সনদের ৬৮ নম্বর ধারায় কুমিল্লাকে বিভাগ ঘোষণার প্রস্তাব বাতিল না হলে আগামীতে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।
নোয়াখালী সোনাপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাসারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আযাদ, জেলা যুবদেলর সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুুরুল আমিন খান, গণঅধিকার পরিষদের নতো আবদুজ্জাহেরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]