মির্জাপুর ক্যাডেট কলেজে এইচ এস সি পরীক্ষায় ৪৬ জনের মধ্যে ৪৬ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ

Share the post
‎সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে এইচ এস সি ও সমমানের পরীক্ষায় মোট ৪৬ জনের মধ্য থেকে সকলেই জিপিএ-৫ পেয়েছেন এবং ২২ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
‎তথ্য মতে জানা যায়, প্রতিবারের মতো এবছর এইচ এস সি পরীক্ষায় মোট ৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে ৪৬ জন জিপিএ-৫ পান। এতে শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগ থেকে ৪২ জন এবং মানবিক বিভাগ থেকে ০৪ জন এ ফলাফল অর্জন করেছেন বলে জানা গেছে।
‎এব্যাপারে মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস.এম ফয়সল জানান, প্রতি বছরের মতো এ বছর ২০২৫ সালের এইচএসসিতে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হয়েছে। আশা করছি পরবর্তী শিক্ষার্থীরাও আরো ভালো ফলাফল করে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে।
‎অন্যদিকে ক্যাডেট কলেজের উপাধ্যক্ষ এ.টি.এম মোয়াজ্জেম হোসেন বলেন, আমাদের এ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভালো ফলাফল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]