হৃদয় আহমেদ ,ভালুকা ময়মনসিংহ:ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর বিরুদ্ধে দলীয় মামলা থেকে খালাস দিয়েছে আদালত। ৫ ই আগস্ট ২০২৪ এর পর ভালুকা বাটারফ্লাই কোম্পানিতে চাঁদাবাজি অভিযোগ এনে ভালুকা থানা একটি মোকদ্দমা দায়ের করা হয়েছিল যার প্রেক্ষিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
পরে মোকদ্দমার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে ঘটনার সত্যতা না পাওয়ায় তদন্তকারি কর্মকর্তা চুড়ান্ত রিপোর্ট দাখিল করলে আজ (১৬ অক্টোবর) বিজ্ঞ আমলি আদালত চুড়ান্ত রিপোর্ট গ্রহন করে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে খালাস দেন।
দলের তা কর্মিরা বলেন ভালুকা উপজেলার গন মানুষের প্রিয় নেতা জননেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল ষড়যন্ত্রকারীরা হেরে গেছে সত্যের জয় হয়েছে ৷ পরে দলের নেতাকর্মীরা ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানান ৷

