নেত্রকোনার মোহনগঞ্জে ৬ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জে  মাদক সেবনরত অবস্থায় ৬ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের একজনকে ১৫ দিন ও বাকিদের ২০ দিন করে কারাদণ্ড  দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পাশাপাশি তাদেরকে ১৬০০ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এরআগে গতকাল বুধবার রাতে তাদেরকে মোহনগঞ্জ পৌর শহরের নওহাল এলাকা থেকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌরশহরের নওহাল এলাকার মো. মন্তু মিয়া (৫৩), মো. রবিউল খান (২০), সৈয়দ সেন্টু (৪৫), টেংগাপাড়া এলাকার মো. কমল মিয়া (৪০), আবুল কাশেম (২০) ও সোনারামপুর গ্রামের মো. রবিউল ইসলাম (৪৮)।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]