ভোলায় চক্ষু সেবা কার্যক্রম বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

Share the post
মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি, চ্যানেল ২১ : চক্ষু সেবা কার্যক্রমকে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে ভোলায় অনুষ্ঠিত হয়েছে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নিজাম হাসিনা ফাউন্ডেশন, ভোলার উদ্যোগে নিজাম হাসিনা ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজাম হাসিনা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান নিজাম উদ্দিন। এ সময় অতিথি হিসেবে ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপক ড. মুহাম্মদ আশরাফুল আলম। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, অরবিস ইন্টারন্যাশনাল-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. ইকবাল হোসেন এবং সিনিয়র প্রজেক্ট ম্যানেজার আলমগীর হোসেন।প্রকল্প সূত্রে জানা যায়, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা। এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে ১ লক্ষ মানুষের চোখের ছানি অপারেশন এবং ১০ লক্ষ মানুষের প্রাথমিক চক্ষু সেবা প্রদান করা হবে।
উল্লেখ্য, উক্ত প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে অরবিস ইন্টারন্যাশনাল ও তার পার্টনার হাসপাতালসমূহ, পিকেএসএফ এবং এর সহযোগী সংস্থাগুলো।কর্মশালায় ভোলা জেলায় কর্মরত পিকেএসএফ-এর সহযোগী ১১টি সংস্থার ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
 অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে চক্ষু সেবা কার্যক্রমের মানোন্নয়ন, জনগণের সহজপ্রাপ্যতা বৃদ্ধি এবং টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]