চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনে অভিযান,১৪ জনের কারাদণ্ড

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎রবিবার (১২ অক্টোবর) সকালে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

‎অভিযানটি পরিচালিত হয় উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায়। এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সময় হাতেনাতে ১৪ জনকে আটক করা হয়। পরে ইউএনও শফিকুল ইসলামের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন- উলুকান্দি গ্রামের নুর উদ্দিন (৩৩), নিশাপট গ্রামের জাকারিয়া (২৬), আব্দুল্লাপুর গ্রামের শাহজাহান মিয়া (৩২), শানখলা গ্রামের শাহীন মিয়া (২১), পূর্ব পঞ্চাশ গ্রামের ওয়াহিদ মিয়া (২৩), শানখলার আব্দুল করিম জুনেদ (১৯), কাঠালবাড়ি গ্রামের ইউসুফ (২৩), হলহলিয়া গ্রামের এনামুল হক (১৯), ডেউয়াতলীর জামাল মিয়া (২১), ফান্দ্রাইল গ্রামের রিপন মিয়া (২৪), বরমপুর গ্রামের নয়ন মিয়া (২২), দেউন্দি গ্রামের আতর আলী (৪২) ও নুরুল ইসলাম (৪৩), এবং বদরগাজী গ্রামের সারাজ মিয়া (৩০)।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

‎স্থানীয় প্রশাসন জানায়, অবৈধ সিলিকা বালু উত্তোলনের ফলে এলাকায় জমি ক্ষয়, নদীর গতিপথ পরিবর্তন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ কারণে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]