দুর্গাপুর পৌরসভার দুইটি ওয়ার্ডকে মাদকমুক্ত করণ ঘোষণা

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডকে মাদকমুক্ত করণ এলাকা হিসেবে ঘোষণা ও সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বিকেলে ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় মার্কাস মাদরাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ শহিদুল্লাহ্ মুন্সির সভাপতিত্বে, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এর সঞ্চালনায়, আলোচনা সভার উদ্বোধন করেন সুসং সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যাপক আইনুল হক বুলবুল। এ সময় বক্তব্য রাখেন, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনী, পৌর যুবদলের সদস্য সচিব স¤্রাট গণী, মার্কাস মসজিদের খতিব হাফেজ আহমেদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মাদক এখন সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। ইতোমধ্যে দুর্গাপুর-কলমাকান্দার অভিভাবক, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের দিক নির্দেশনায় উপজেলা বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মাদক বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা। এরই অংশ হিসেবে দুর্গাপুর পৌরসভাকেও মাদক মুক্ত করতে আমাদের এই অভিযান। তরুণ প্রজন্ম এই মাদকের কারণে ধ্বংসের পথে যাচ্ছে। তাই সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে এসে মাদকবিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণের সহযোগিতা পেলে, দুর্গাপুর উপজেলার প্রতিটি অঞ্চলকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

ওসি মো. মাহমুদুল হাসান বলেন, আমরা দুটি ওয়ার্ডের ২২জন মাদকসেবীদের একটি তালিকা পেয়েছি। খোঁজ নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো। তারা যদি ভালো হয়ে যায়, তাহলে সুযোগ দেওয়া হবে। কিন্তু যদি মাদক থেকে সরে না আসে, তাহলে তাদের স্থান হবে জেলখানায়। কোনো মাদকসেবী বা ব্যবসায়ীর দুর্গাপুরে ঠাঁই হবে না এই প্রতিশ্রæতি দিচ্ছি। আজ থেকেই পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ড মাদকমুক্ত হবে। মাদকবিরোধী অভিযানে সহায়তা করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]