দুর্গাপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

এ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা (ভার:) ডা: তানজিরুল ইসলাম রায়হান। এ সময়, উপজেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, এমটিইপিআই আনোয়ার হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শুব্রত চক্রবর্ত্তী, হিসাবরক্ষক আব্দুল লতিফ, স্বাস্থ্য সহকারী মো. শহীদুল ইসলাম, রিপা আক্তার, শিক্ষক শহীদুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শুব্রত চক্রবর্ত্তী বলেন, রোগ প্রতিরোধ করতে পারলে স্বাস্থ্যের ওপর চাপ কমানো যায়। আমাদের এখন সবচেয়ে বড় লক্ষ্য রোগ প্রতিরোধে কাজ করা। যত বেশি মানুষ, বিশেষ করে শিশুদের প্রতিরোধমূলক টিকার আওতায় আনা যাবে, ততই হাসপাতালে ভিড় ও চাপ কমবে।

ডা: তানজিরুল ইসলাম রায়হান বলেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার স্কুল পর্যায়ের শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের টাইফয়েড রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হবে। স্কুল শিক্ষার্থী ছাড়াও যাদের বয়স ৯ মাস থেকে ১৫ বছরের কম তাদেরকে নির্ধারিত প্রতিটি টিকা কেন্দ্রে টাইফয়েডের টিকা প্রদান করা হবে। জন্মসনদ না থাকা শিশুরাও টিকা দিতে পারবে। দুর্গাপুর উপজেলায় এবার ৭২ হাজার শিশুকে এ টিকার দেয়ার টার্গেট রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]