কবির হোসেন রাকিব কমলনগর প্রতিনিধি : লক্ষ্মীপূরের কমলনগরে টিসিভি ( ভ্যাকসিন) ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলার চরপাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ সাব্যচাষী নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত উজ জামান।
মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোহেল রানার পরিচালনায়
বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিসয়ক কর্মকর্তা মেরশেদ আলম, কমলনগর প্রেসক্লাব আহ্বায়ক মুছাকালিমুল্লাহ, সাংবাদিক কবির হোসেন রাকিব
একাডেমি সুপারভাইজার মোঃ আনোয়ার পারভেজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কালকিনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বেলাল, সাংবাদিক মোখলেছুর রহমান ধনু, রিমন রাজু, শোহরাব হোসেন, প্রধান শিক্ষক আপেল মাহমুদ ও সুরাইয়া আক্তার।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিশু শিক্ষার্থীদেরকে টাইফয়েড জ্বর প্রতিরোধক ভ্যাকসিন দেয়া হয়।

