ব্রাহ্মণবাড়িয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন

Share the post

মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম : সারাদেশের ন্যায় রোববার ব্রাহ্মণবাড়িয়া বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ৯ টায় শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন অফিসের এস.আই.এম.ও ডাঃ সুবল চন্দ্র সাহা, হেলথ সুপারিন্টেন্ড মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

কর্মসূচীর প্রথম পর্যায়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ বছরের কমবয়সী শিক্ষার্থীদেরকে টিকা দেয়া হচ্ছে। পরে পর্যায়ক্রমে টিকাদান কেন্দ্রগুলোর মাধ্যমে টিকা দেয়া হবে।

সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া জানান, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সকল শিশুকে টিকার আওতায় আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচীর আওতায় জেলায়  ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। কেউ যাতে টিকাদান থেকে বাদ না যায়, সে জন্য জন্মসনদ নেই এমন শিশুরাও টিকা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]