জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোট নিষিদ্ধের দাবিতে জামায়াতের স্মারক লিপি

Share the post
আশিকুর রহমান নরসিংদী :-১৪ দলীয় জোট ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও  জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি জমা দিয়েছে নরসিংদী জেলা জামায়াতে ইসলামী। এছাড়াও জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও ৫ দফা দাবি জানিয়েছেন তারা। রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের নিকট জেলা শাখার আমীর মোঃ মোছলেহুদ্দীন ও সেক্রেটারি জেনারেল উপাধ্যক্ষ আমজাদ হোসাইন স্বাক্ষরিত এই স্মারকলিপি জমা দেন।
এর আগে সকাল ৯ টায় শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার শিক্ষাচত্বরে এক বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরে সেখান থেকে সকাল ১১ টার দিকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে উপস্থিত হন।
স্মারকলিপিতে বলা হয় যে, বিগত সরকার স্বৈরাচারী ও ফ্যাসিবাদী পদক্ষেপের মাধ্যমে সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে ধ্বংস করেছে। হাজার হাজার বিরোধীদলীয় নেতা-কর্মীর উপর জুলুম-নির্যাতন, মামলা-হামলা, গুম ও খুনের মাধ্যমে দেশপ্রেমিক কণ্ঠরোধের চেষ্টা চালানো হয়েছে। দিনের ভোট রাতে করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে জাতীয় পার্টি ও ১৪ দল এসব অবৈধ কার্যক্রমে প্রকাশ্যে সমর্থন দিয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এ কারণে জনগণ তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে তারা ৫-দফা গণদাবি উত্থাপন করেছে।
দলটির উত্থাপিত ৫ দফা দাবিসমূহ হলো—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এসময় জেলা আমীর মোছলেহুউদ্দীন বলেন, দাবিগুলো বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে যা দেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবে।
এছাড়াও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মকবুল হোসাইন, নরসিংদী-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোঃ ইব্রাহিম ভূঞা ও সদর উপজেলার আমীর মাহফুজ ভূৃঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]