পুলিশের অভিযানে সাতক্ষীরায় অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : অনলাইন জুয়ায় জড়িত থাকার অপরাধে মুরশিদ আলম লিপু (২৯) ও মুছাঈদ আলম (৩০) নামে দুজনকে আটক করেছে পুলিশ । শুক্রবার(১০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের খড়িবিলা নামক এলাকা থেকে তাদের আটক করা হয় । আটককৃত মুরশিদ আলম মেহেরপুর জেলার মুবিনগর থানার শিবপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে ও মুছাঈদ আলম একই জেলার সদর থানার বামনপাড়া গ্রামের মাছুদুল আলমের ছেলে । শনিবার(১১ অক্টোবর ) দুপুর ২ টার দিকে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
তিনি জানান, গোপান সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার একটি টিম শহরের বাইপাস শহরের খড়িবিলা এলাকায় অভিযান চালায় । ওই সময় অটোর ভিতর থাকা মুরশিদ আলম ও মুছাঈদ আলম নামে দুজনকে আটক করা হয় । এরপর তাদের কাছ থেকে ১৬ টি মোবাইল ফোন ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয় ।পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ,যে দীর্ঘদিন যাবত অনলাইন জুয়ার সাথে জড়িত আছে তারা । বর্তমানে তারা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে খেলায় উদ্ভদ্ধ করা সহ অনলাইন জুয়ার প্লাটফর্ম পরিচালনা করে আসছে ।
তিনি আরো জানান, আটক আসামীদের মধ্যে মুরশিদ আলমের নামে ডিজিটাল নিরাপর্তা আইনের রাজধানীর পল্টন থানায় মামলা রয়েছে । এঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]