মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল

Share the post
মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর জেলা প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহমানের রুহের মাগফেরাত কামনায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল  শনিবার (১১ অক্টোবর ) দুপুরে মাদারীপুর সমন্বিত সরকারি ভবনে এ অনুষ্ঠিত হয়েছে ।
 অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ এবং সাংস্কৃতিক অঙ্গনে অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর রাজৈর-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি)। তিনি বলেন, আনিসুর রহমান ছিলেন সত্য, ন্যায় ও সাহসিকতার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনা, ন্যায়ভিত্তিক সাংবাদিকতা এবং সংস্কৃতির বিকাশে তার ভূমিকা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।
এ সময় তিনি প্রয়াত মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা, স্থানীয় সাংবাদিক সমাজ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং নানা শ্রেণি-পেশার মানুষ।অনুষ্ঠান শেষে মরহুম আনিসুর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]