মোঃ সজল মন্ডল ,ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে ৫টি দেশীয় রামদা। বুধবার রাতে ভাঙ্গা থানার এসআই মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, পূর্ব হাসামদিয়া গ্রামের মতি মাতুব্বরের ছেলে আলাল মাতুব্বর (২৩)এর বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ সময় অভিযুক্ত আলাল মাতুব্বরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ঘটনার পর ভাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১২, তারিখ: ০৯-১০-২০২৫ খ্রি.ধারা: ১৮৭৮ সালের অস্ত্র আইন ১৯ এর এ উদ্ধারকৃত রামদাগুলো থানায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর বিষয়ে তদন্ত চলছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

