দুর্গাপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘আমি কন্যা শিশু স্বপ্নগড়ি-দেশের কল্যানে কাজ করি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাক এর আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহনে এক র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তেন আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, ভেটেনারী সার্জন সীমা রানী দাস, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, এডভোকেট মানেশ সাহা, ব্র্যাক কর্মকর্তা নাজমুন্নাহার প্রমুখ। আলোচনা শেষে ব্র্যাক কিশোরী ক্লাবের পক্ষ থেকে বাল্য বিয়ে করবেনা এমন ১৫জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের দেশপ্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জন করে নিজেকে বিশ্ব প্রতিযোগিতায় প্রস্তত করতে হবে। এ কাজে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]