‎নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : ‎হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইলফোন উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিবপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

‎আহত পুলিশ সদস্যরা হলেন -নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান (৩০), সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন (২৯), কনস্টেবল মাইনুল ইসলাম (৩২), কনস্টেবল শাহ ইমরান (২৭) এবং কনস্টেবল পল্টন চন্দ্র দাশ (২৫)। এর মধ্যে গুরুতর আহত শাহ ইমরানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চোরাই মোবাইলফোন চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করে নবীগঞ্জ থানা পুলিশ। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে শিবপাশা গ্রামে অভিযান চালায়। ওই সময় চোরাই মোবাইলসহ উপজেলার নোয়াপাড়া গ্রামের রুমন মিয়া (২৮)কে আটক করা হয়।

‎তবে রুমন মিয়া দাবি করেন, মোবাইলটি তিনি ক্রয় করেছেন। এ নিয়ে পুলিশের সঙ্গে তর্কের একপর্যায়ে রুমনের ভাই মামুন মিয়াসহ কয়েকজন নারী-পুরুষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

‎এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মামুন মিয়াসহ চারজনকে আটক করে।‎আটক মামুন মিয়া বলেন, ‘যে মোবাইলটিকে চোরাই বলা হচ্ছে, সেটা আমার ভাই রুমন মিয়া এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন। আমরা জানতাম না ফোনটি চুরি করা।’

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]