ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন দুর্গাপুর উপজেলা কমিটি গঠন

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আদিবাসী সম্প্রদায়ের জীবন-মান উন্নয়নে ভূমিকা রেখেছে চলেছে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন। এরই প্রেক্ষিতে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেত্রকোনার দুর্গাপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে দাপ্তরিক পত্রের মাধ্যমে সাংবাদিকদের অবহিত করেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ মি. সুজন জেংচাম।

এতে মি. গিলবার্ট চিছামকে চেয়ারম্যান ও মি. সুজন জেংচাম কে জেনারেল সেক্রেটারী হিসেবে অনুমোদন দিয়েছেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটি। কমিটির অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান মি. বিন্যামিন আরেং, সহ:সাধারণ সম্পাদক মি. বিশ^জিৎ রংদী, কোষাধ্যক্ষ স্তিফান আজিম, সাংগঠনিক সম্পাদক হেমিংটন কুবি, প্রচার সম্পাদক রুপেন হাজং, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উইলসন রিছিল, কার্যকরী সদস্যরা হলেন- ড. অঞ্জন চিছাম, মি. প্রবন্ধ হাজং, মি. যবেদর আশাক্রা, মি. সুশান্ত আশাক্রা, মি. তুষার কান্তি ¤্রং, মিসেস মোহনী রাংসা, মিসেস পলিনা রুগা।

নবনির্বাচিত চেয়ারম্যান মি. গিলবার্ট চিছাম বলেন, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে। সমতল অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র জাতীগোষ্ঠীর জীবন মান উন্নয়নে, উনার পৃষ্ঠপোষকতায় ১৯৭৭ সালের ১৫ জুন নতুন করে সজ্জিত হয়েছে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন। আমি আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠাত সাথে পালনের জন্য সকলের সহযোগিতা চাই। আসুন আমরা সকলে মিলে, ক্ষুদ্র জাতীগোষ্ঠীর জীবন মান উন্নয়ন, আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]