বিএনসিসি ক্যাম্পে ভলিবলে সেরা ২৪ ব্যাটালিয়ন

Share the post
বিশেষ প্রতিবেদন, ইবি প্রতিনিধি : ব্যাটালিয়ন ক্যাম্পিং–২০২৫ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট আন্তঃব্যাটালিয়ন ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে মুখোমুখি হয় ২৩ ও ২৪ ব্যাটালিয়ন। খেলায় দারুণ লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় ২৪ ব্যাটালিয়ন।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় মাগুরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা কৌশল, দলীয় সমন্বয় ও দক্ষতার পরিচয় দেন। দর্শক সারি থেকেও খেলোয়াড়দের উৎসাহ দিতে করতালির ঝড় ওঠে। নির্ধারিত সময়ের খেলায় এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করে ২৪ ব্যাটালিয়ন।
এসময় উপস্থিত ছিলেন বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল কামরুল ইসলাম, ফ্লোটিলা কমান্ডার আবু সাকিব, বিএনসিসিও অফিসার ক্যাপ্টেন ফজলুল হক। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সামরিক স্টাফ সার্জেন্ট রফিকুল ইসলাম, ২৪ ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্ট ক্যাডেট আন্ডার অফিসার সুলতান মাহমুদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রফেসর আন্ডার অফিসার (পিইউও), সামরিক ও বেসামরিক স্টাফ এবং ক্যাডেটবৃন্দ।
জানা যায়, গত ২৮ অক্টোবর থেকে মাগুরা জেলা স্টেডিয়ামে ৭ দিনব্যাপী এ ব্যাটালিয়ন ক্যাম্প শুরু হয়েছে, যা আগামীকাল ৪ নভেম্বর শেষ হবে। ক্যাম্পে সুন্দরবন রেজিমেন্টের ২৩ ও ২৪ ব্যাটালিয়নের মোট ৫৭০ জন ক্যাডেট অংশ নিয়েছেন। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেনা শাখার ২৭ জন ক্যাডেট ২৪ ব্যাটালিয়নের পক্ষে অংশগ্রহণ করেন।
ক্যাম্প চলাকালীন ক্যাডেটদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সংগীন যুদ্ধ, ৭.৬২ মিলিমিটার রাইফেল (টাইপ–৫৬) অস্ত্রচালনা ও লক্ষ্যভেদ প্রশিক্ষণ, পানি বাঁধা অতিক্রম, হানা ও ম্যাপ রিডিং, ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদি। পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। ক্যাডেটদের মানসিক বিকাশ ও প্রতিভা বিকাশের জন্য প্রতিদিন সাংস্কৃতিক সন্ধ্যা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে বিজয়ী দলের হাতে সব প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। এর আগে সুন্দরবন রেজিমেন্টের ২১–২২ ব্যাটালিয়নের ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]