মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা আজ থেকেই।

Share the post
মো: সাদেকুর রহমান,বরগুনা : ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ (৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। নদী-সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
প্রজনন মৌসুমে ২২ দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি আইন-শৃঙ্খলাবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী কাজ করবে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
 বরগুনার ইলিশ অভয়াশ্রম এলাকা জেলার উপকূলীয় নদী তীরবর্তী জেলেপল্লীতে জেলেদের নিয়ে মাছ ধরার নিষেধাজ্ঞা অবহিতকরণ সভা ও লিফলেট বিতরণ এবং মাইকিংসহ ব্যাপক প্রচার চালানো হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো: মহসিন বলেন অভিযান চলাকালে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অবরোধের সময় জেলেদের ২৫ কেজি করে চালের সহায়তা দেয়া হবে।
প্রজননের সময় হলে সাগর থেকে পদ্মা-মেঘনাসহ আশপাশের উপকূলের নদ-নদীতে চলে আসে ইলিশ। আর এ সময়টাতে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞা দেওয়া হবে,যা আজ থেকে শুরু হচ্ছে।
জেলা প্রশাসক মোঃ শফিউল আলম বলেন মা ইলিশ সংরক্ষণের জন্য ২৮ সেপ্টেম্বর জেলায় টাস্কফোর্স  গঠন করা হয়েছে,জেলার নৌবাহিনীর কন্টিনজেন্ট আইন-শৃঙ্খলা জনিত সকল সহযোগিতা প্রদান করবে, নৌ-পুলিশ ও কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করবে,সকল উপজেলায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে,
নদী উপকূলের দুর্গম অঞ্চলে কোস্টগার্ড বন বিভাগ ও আনসার এর সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে,জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করবে,  আইন-শৃঙ্খলা বাহিনী নৌ পুলিশ আনসার ও বাংলাদেশ কোস্টগার্ড সকল উপজেলার মৎস্য অভিযানের কাজে সার্বিক সহযোগিতা প্রদান করবে।
মা ইলিশ রক্ষার অভিযান সফল করতে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনায় বিপুল সংখ্যক নৌবাহিনীর সদস্য মোতায়েন

Share the post

Share the post সাদেকুর রহমান , বরগুনা:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় বরগুনায় বাংলাদেশ নৌবাহিনী

ফেরিঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে গেল মোটরসাইকেল: মাঝিদের তৎপরতায় উদ্ধার

Share the post

Share the postসাদেকুর রহমান, বরগুনা: ‎১৪ জানুয়ারি, ২০২৬ তারিখে ​বরগুনার পুরাকাটা-আমতলী ফেরিঘাটে খেয়া পারাপারের সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে স্থানীয় খেয়া মাঝিদের উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নদী থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। ‎​ঘটনার বিবরণ: ‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে আমতলী যাওয়ার উদ্দেশ্যে […]