‎হবিগঞ্জে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত

Share the post

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ধর্মীয় ভক্তি-আচার ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে কুমারী পূজা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের চিড়াকান্দি এলাকায় রামকৃষ্ণ মিশনে এ পূজা অনুষ্ঠিত হয়।

‎এবার দেবীরূপে পূজিতা হন স্থানীয় বাসিন্দা উজ্জ্বল চক্রবর্তী ও রিক্তা ভট্টাচার্যের কন্যা উৎসা চক্রবর্তী। তাঁর বয়স ৬ বছর ৮ মাস ১৯ দিন। প্রথম শ্রেণির শিক্ষার্থী উৎসাকে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী ‘মালিনী কুমারী’ হিসেবে পূজা করা হয়।

‎কুমারী পূজা উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় দেখা যায় রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপে। পূজার সময় লাল শাড়ি, শাঁখা, মুকুট ও হাতে পুষ্পসহ দেবীরূপে সজ্জিত হয়ে পূজার আসনে বসেন উৎসা। মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুরোহিত তাঁকে দেবীরূপে বরণ করেন।

‎এ সময় ভক্তরা ভক্তি-শ্রদ্ধার সঙ্গে পূজার্চনা করেন। পূজামণ্ডপে ঢাক-ঢোল, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ পূজা ভক্তদের মধ্যে সৃষ্টি করে ভক্তি ও আনন্দের আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]