মনপুরায় দিনব্যাপী বিনামূল্যের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

Share the post

মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি, চ্যানেল ২১: ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় দিনব্যাপী বিনামূল্যের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ কার্যক্রম। বিশেষজ্ঞ চিকিৎসক দল এ চক্ষু ক্যাম্প পরিচালনা করেন।ক্যাম্পের আয়োজন করেন বিএনপি নেতা এডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া। স্থানীয়ভাবে স্বাস্থ্যসেবার অপ্রতুলতার কারণে এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

চিকিৎসা নিতে আসা মনপুরার মো. বিল্লাল বলেন, “বিচ্ছিন্ন এ উপজেলায় কার্যকর স্বাস্থ্যসেবা নেই বললেই চলে। এ ধরনের উদ্যোগ আমাদের জন্য সত্যিই উপকারী।”

চরজ্ঞান এলাকা থেকে আসা লাকি আক্তার জানান, চোখের চিকিৎসার জন্য তাদের ভোলা বা ঢাকায় যেতে হয়। তিনি বলেন, “বাড়ির পাশে এমন সেবা পাওয়া আমাদের জন্য অনেক সুবিধাজনক। আমরা কৃতজ্ঞ।”

আরও অনেকে জানান, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।

আয়োজক এডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির ২৬ নম্বর দফায় জনগণের পাশে থাকার যে বার্তা রয়েছে, সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এ আয়োজন।”দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে এক হাজার রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করেন বলে আয়োজকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]