ঈশ্বরদীতে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই শিশু নিহত

Share the post

মহিদুল ইসলাম,ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দূর্ঘটনায় মোছাঃ মনিরা খাতুন (১৫) নামের এক কিশোরী ও আব্দুল আলিম পিয়ারুল লাল (৬) নামের অপর এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে পাকশী-পাবনা মহাসড়কের সাহাপুর এলাকায় এবং সকাল ১১টার দিকে ঈশ্বরদী ইপিজেড সড়কের দাসপাড়া এলাকায় পৃথক এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল আলিম পিয়ারুল লাল সাঁড়া ইউনিয়নের তালতলা মৌলভী পাড়ার মিলন হোসেনের ছেলে। আর নিহত কিশোরী মনিরা খাতু সাহাপুর ইউনিয়নের চরকুরুলিয়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে পাকশী-পাবনা মহাসড়কে একটি অটোবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় মনিরা খাতুন নামের ওই কিশোরী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে সকাল ১১টার দিকে ইপিজেড সড়কের বাঘইল দাসপাড়া মন্দিরের সামনে রাস্তা পার হচ্ছিল শিশু লাল। এ সময় একটি দ্রুতগামী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম আব্দুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিয়ে লাশ উদ্ধার করে। আর শিশু লাল কে চাপা দেওয়া ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়।  এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]