নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা ও সাবেক শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়নের দ্বিতীয় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দ্বিতীয় জানাযা তার গ্রামের বাড়ি মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে ব্রাহ্মনহাটা গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এসময় নরসিংদী জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয়-স্বজন, স্থানীয় সহ বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে লোক জানাযা নামাজে অংশ নেন। এর আগে গত সোমবার রাজধানীর আজাদ মসজিদে তার প্রথম জানাযা সম্পন্ন হয়।
২৪ জুলাই অভ্যুত্থ্যানের পর গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর কেন্দ্রীয় কারাগারেই ছিলেন তিনি। সম্প্রতি কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ মনোহরদী বেলাব আসন থেকে ৫ বার সংসদ সদস্য ছিলেন। শেষ দুই মেয়াদে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]