নাসিরনগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত

Share the post
মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃঢাকায় দুই যুবকের মধ্যে মারামারির জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে আমির আলী-(৪০) নামে একজন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার দাঁতমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমির আলী উপজেলার দাঁতমন্ডল গ্রামের মোঃ রফিজ আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় লোকজন ও পুলিশ  জানায়, ঢাকার কেরানীগঞ্জে দাঁতমন্ডল গ্রামের মহিদ আলীর ছেলে সুজন মিয়ার একটি ব্যাগের কারখানা আছে। এক সপ্তাহ আগে সেখানে যান  দাঁতমন্ডল গ্রামের মোঃ লাফিলুদ্দির ছেলে মোঃ শাকিল। সে সময় শাকিল কারখানায় সুজনের এক কর্মচারীকে লাঞ্চিত করে। এই ঘটনাকে কেন্দ্র করে সুজন ও সাকিলের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সুজনকে মারধর করা হয়। এ ঘটনার কিছুদিন পর ঢাকা থেকে দুজনই নিজ বাড়ি নাসিরনগর উপজেলা দাঁতমন্ডলে আসেন। ঢাকার মারামারিকে কেন্দ্র করে গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় সম্প্রতি থানায় একটি মামলাও হয়।
বুধবার সকালে মামলা ও মারধরের বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করতে উভয়পক্ষ শালিসে বসেন। কিন্তু সালিশে বিষয়টির কোনো সুরাহা হয়নি।এ ঘটনার জের ধরে বুধবার সন্ধ্যায়  উভয়পক্ষের লোকজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে দুইপক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় সুজনের পক্ষের আমির আলী নামে এক যুবক অসুস্থ হয়ে পড়েন।  তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আমির আলীর মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের সাকিলের পক্ষের লোকজন গ্রামের জালাল উদ্দিনের বাড়িসহ ১০ টি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে।জালাল উদ্দিনের মেয়ে সুলতানা আক্তার জানান, ‘আমির আলী নিহত হওয়ার পর প্রতিপক্ষের লোকজন আমাদের ঘর-বাড়ি ভাঙচুর করে। বাড়ি থেকে ৮ টি গরু, ৪ টি ছাগল ও নগদ ২ লাখ টাকা নিয়ে গেছে। আমরা আতঙ্কে আছি, বাড়িঘরে থাকতে পারতেছি না।নিহত আমির আলীর চাচাতো ভাই সুজন বলেন, আমরা লাশ নিয়ে ব্যস্ত ছিলাম। কে বা কারা লুটপাট ভাংচুর করেছে তা আমরা জানি না।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোঃ তানভীর আহমেদ বলেন, ঢাকায় একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন মারা যাওয়ার অভিযোগ পেয়েছি। তবে কিভাবে মারা গেছে ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যবে না।আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]