উখিয়ায় উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ডে ০৮ জন নারীকে সম্মাননা প্রদান

Share the post
মীর কাশেম আজাদ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে উখিয়ায় পর্যটন খাতে বিশেষ অবদানের জন্য ৮ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। এই সংবর্ধনায় ‘উইমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড’ এর মাধ্যমে কক্সবাজারে পর্যটন খাতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে উখিয়া সরকারী মহিলা কলেজ হলরুমে এনরুট ও আইএলও এর সহযোগীতায় কক্সবাজার ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সম্মাননা প্রাপ্ত ৮ নারী চ্যাম্পিয়নরা হলেন-উম্মে হাবিবা মুন্নী, সুমি আক্তার, রাহাতীল আশেকীন রাহি, জুবাইদা সুলতানা লাভলী, নিশিতা বড়ুয়া নিশী, নূরী, সানোয়ারা আক্তার, কোহিনূর আক্তার।
আয়োজকরা জানিয়েছেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার ‘এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ কার্যক্রমের আওতায় পরিচালিত ‘আইএসইসি’ কর্মসূচীর সহযোগিতায় এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে বাস্তবায়িত ‘কক্সবাজারের পর্যটন উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের অংশ হিসেবে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছে কক্সবাজার ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি।
 কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স-এর চেয়ারম্যান, জাহানারা ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “শত প্রতিকূলতা ও বাধা অতিক্রম করে আজ নারীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের স্থান করে নিয়েছে এবং তাদের কঠোর পরিশ্রম ও সফলতার স্বীকৃতি পাওয়ার মুহূর্তে আমি অত্যন্ত গর্বিত। আমি সত্যিই আনন্দিত যে, আজ এখানে আমরা নারীদের এই অর্জনগুলো উদযাপন করতে পারছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি আমরা আরও অনেক নারীর শ্রম ও দক্ষতা এইভাবে সম্মানিত করতে পারতাম, তবে তা সমাজে আরও বড় প্রভাব ফেলতে পারত।”
উখিয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ, জনাব ইয়াকুব ভূঁইয়া তার বক্তব্যে বলেন, “আজ নারীদের উঠে আসার গল্প শুনে আমার খুবই ভালো লাগছে। এই নারীরা তাদের জীবনের নানা প্রতিকূলতা অতিক্রম করে যে সংগ্রাম করেছে এবং সফলতার শিখরে পৌঁছেছে, তা সত্যিই প্রেরণাদায়ক। আমি চাই আমার কলেজের প্রত্যেকটি মেয়ে যেন তাদের শিক্ষা জীবনের পাশাপাশি এই ধরনের সাহসী পদক্ষেপ নেয়, চাকরি খোঁজার বদলে নিজেদের উদ্যোগে নতুন নতুন ব্যবসা এবং কাজ শুরু করে। বিয়ের পরও নারীরা যে থেমে না গিয়ে স্বাবলম্বী হয়ে কাজ করতে পারে, তা আজকের এই স্বীকৃতিপ্রাপ্ত নারীদের দেখেই পরিষ্কারভাবে প্রমাণিত হয়।’
২শতাধিক ছাত্রীদের উপস্থিতিতে ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি  জাহানারা ইসলামের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ, জনাব ইয়াকুব ভূঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]