বগুড়ায় আদালতের হাজতখানার সামনে থেকে  রফিকুল ইসলাম নামে আসামি পলায়ন

Share the post
এস.এম.জয়,বগুড়া :বগুড়ায় আদালত চত্বরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (২২শে সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে আদালতের হাজতখানার সামনে থেকে রফিকুল ইসলাম (৪০) নামে এক আসামি পালিয়ে যায়। তিনি দুপচাচিয়া উপজেলার চকপাড়া গ্রামের লসির আকন্দের ছেলে।
কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন ঘটনাটি “Channel 21” -কে নিশ্চিত করেছেন।
জানা যায়, জেলা কারাগার থেকে হাজিরা দিতে আনা রফিকুলকে ফেরত নেওয়ার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়। এতে আদালতপাড়ায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিশেষ টিম পলাতক আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে এবং এ- ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]