সাতক্ষীরা সীমান্তে ত্রিশ হাজার আমেরিকান ডলার উদ্ধার

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : বুধবার ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টা সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল আসামীবিহীন ৩০,০০০ আমেরিকান ডলার যা বাংলাদেশী মুদ্রায় ৩৬,৩৭,২০০/- (ছত্রিশ লক্ষ সাইত্রিশ হাজার দুইশত) টাকা আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি এর মধ্যবর্তী শূন্য লাইন হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলতলা নামক স্থান দিয়ে আমেরিকান ডলার ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিক টহল দল তেতুলতলা নামক স্থান দিয়ে সীমান্তের দিকে গমনকালে বর্ণিত স্থান হতে সন্দেহভাজন একজন ব্যক্তিকে ধাওয়া করলে তার হাতে বহনকারী ০১টি পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত স্থানে তল্লাশি করে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগের মধ্যে হতে (১০০ ডলারের ০৩টি বান্ডিল) ৩০,০০০ আমেরিকান ডলার উদ্ধার করে যা বাংলাদেশী মুদ্রায় ৩৬,৩৭,২০০/- (ছত্রিশ লক্ষ সাইত্রিশ হাজার দুইশত) টাকা।
উদ্ধারকৃত ৩০,০০০ আমেরিকান ডলারের সিজার মূল্য ৩৬,৩৭,২০০/- (ছত্রিশ লক্ষ সাইত্রিশ হাজার দুইশত) টাকা।
উদ্ধারকৃত মার্কিন ডলার কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]