নরসিংদীতে দুইগ্রুপের গোলাগুলি নিহত ১

Share the post
আশিকুর রহমান,নরসিংদী : নরসিংদীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টায় সদর উপজেলার চরাঞ্চল আলোকবালি ইউনিয়নের মুরাদ নগর গ্রামে এ ঘটনা ঘটে।  নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত ইদন মিয়া (৭০) উপজেলার মুরাদ নগর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের চাচা।স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকারের পটপরিবর্তন হওয়ার পর থেকে গত বছরের ৫ আগষ্টের পর থেকে মেঘনা নদী থেকে বালু উত্তোলন, বাজার দখল সহ এলাকায় আধিপত্য বিস্তার করার লক্ষ্যে দুই গ্রুপ পরস্পর বিরোধে জড়ায়। এর আগেও বেশ কয়েকবার তারা সংঘর্ষে জড়ায়।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইউনিয়ন যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের চাচা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহতদের নরসিংদী সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
এবিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত অবস্থায় রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]