ফরিদপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

Share the post
মোঃ সজল মন্ডল ফরিদপুর: ফরিদপুরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদারের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন, এনএসআই উপ-পরিচালক ইকবাল হোসেন, ফরিদপুর পুলিশ সুপার আব্দুল জলিল, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, আনসার অ্যাডজুডেন্ট মোহাম্মদ জয়নুল আবেদিন, জেল সুপার নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাশেম আলী, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিমসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি কর্মকর্তারা।
সভায় ফরিদপুর জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়,
মহাসড়কে দুর্ঘটনা কমাতে ইজিবাইক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনি পদক্ষেপ গ্রহণ।
ড্রাইভারদের ডোপ টেস্টের সংখ্যা বৃদ্ধি।
শহরের সব অটোরিক্সা নিবন্ধনের আওতায় আনা।
মাদক সেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা।
চুরি রোধে শহরে সিসি ক্যামেরা স্থাপন।
রাস্তার পাশে অবৈধ দখলকারীদের তালিকা তৈরি করে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ক্ষতিকারক কেমিক্যাল নিয়ন্ত্রণ।
বাল্যবিবাহ রোধে ইউনিয়ন পর্যায়ে বিশেষ নজরদারি ও উন্মুক্ত আলোচনা।
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা।
এলাকায় পুলিশি টহল জোরদার।
রাজেন্দ্র কলেজ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও লাইটের ব্যবস্থা।
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মনিটরিং কমিটি গঠন ও নিরাপত্তা জোরদার।
দুর্গাপূজা উপলক্ষে টানা ৭ দিন মদের লাইসেন্সকৃত দোকান বন্ধ রাখার নির্দেশ।
সভায় সবস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়, যাতে ফরিদপুরে আইন-শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ফরিদপুরের ভাঙ্গায় আগুনে পুড়ল তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন: ৩৬টি ছাগলের মৃত্যু, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘আরগোসি ভিলেজ’ নামে একটি সমন্বিত কৃষি খামার ভস্মীভূত হয়েছে। গত ২৫ মার্চ দিবাগত রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারের ৩৬টি ছাগল পুড়ে মারা গেছে, যার মধ্যে অধিকাংশ ছিল গর্ভবতী। এতে খামারটির প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। স্থানীয় […]

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদুল ফিতরের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন 

Share the post

Share the postমোঃ আমির হোসেন: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও খ্যাতনামা চন্দ্রপাড়া পাক দরবার শরীফ আবারও প্রস্তুত পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের জন্য। প্রতি বছরের মতো এবারও এই দরবার শরীফকে ঘিরে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় আবহ, যেখানে মিলিত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মুরিদ, ভক্ত ও জাকেরান। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, চাঁদ […]