শরীয়তপুরের নড়িয়া বিঝারী জ্ঞানের আলো সংগঠন কর্তৃক  পুরস্কার ও সনদ বিতরণ সম্পন্ন 

Share the post
মোঃ আমির হোসেন  শরীয়তপুর জেলা প্রতিনিধি : শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিঝারী জ্ঞানের আলো সংগঠন কর্তৃক আয়োজিত ইংরেজি বেসিক কোর্স ও মেধা অন্বেষণ -২০২৫ এর পুরস্কার বিতরণী ও সার্টিফিকেট প্রদান করা হয়।
উক্ত  অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মামুন ঢালীর সভাপতিত্ত্বেে ও প্রতিষ্ঠাতা পরিচালক জনাব ওমর সরদারের পরিচালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্ঞানের আলো সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব পারভেজ মোশারফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রযাত্রা ফাউন্ডেশন বাংলাদেশের সহ-সভাপতি জনাব দেলোয়ার হোসেন, সচেতন নাগরিক সমাজের শরীয়তপুর জেলার যুগ্ম আহবায়ক জনাব কাউসার আহমেদ আদনান ও সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় মোশারফ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ । তিনি আরো বলেন, পড়ালেখা ব্যতীত কোন জাতি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারেনা। আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। ডাক্তার- ইঞ্জিনিয়ার জজ- ব্যারিস্টার হওয়ার পাশাপাশি সবার আগে ভালো মানুষ হতে হবে। অর্থের অভাবে যাতে আমাদের সন্তানদের পড়ালেখা বন্ধ না হয় এজন্য সব সময় আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও শিক্ষা উপকরণ তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শরীয়তপুরের  চিডারচরে শিয়ালের আক্রমনে  স্কুল শিক্ষার্থী আহত 

Share the post

Share the postমোঃ আমির হোসেন জেলা শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের পদ্মানদীর মাঝে অবহেলিত জনগোষ্ঠীর চরাঞ্চল সীডল্যান্ট খ্যাত  চিডারচরে   শিয়ালের কামড়ে এক স্কুল ছাএ আহত হয়েছেন। সারজমিনে জানা গেছে কুন্ডেরচর ইউনিয়নের চরাঞ্চলের  আঃ মান্নান মল্লিকের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ  আমিনুর খলিফার ছেলে প্রথম  শ্রেনীর ছাএ সামিল (০৭) আজ বুধবার  বিকাল ০৩ টার […]

আইসিইউ বেডে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে, চিকিৎসার সহযোগিতা চায় অসহায় শিমুলের পরিবার!

Share the post

Share the postমোঃ আমির হোসেন শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মুলাই বেপারীর কান্দি নিবাসী আমজেদ শিকদারের ছেলে মোঃ শিমুল(১৬) সড়ক দূর্ঘটনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ-২ বেড নং ১১ তে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে। গত ১৮/০৯/২৫ তারিখে  মোঃ শিমুল একটি ভয়াবহ মোটরবাইক  দূর্ঘটনার শিকার হয়ে মাথায় মারাত্নক আঘাতপ্রাপ্ত হয়। অসুস্হতার মারাত্নক অবস্হায় ০১/১০/২০২৫ তারিখে বাংলাদেশ মেডিকেল […]