ভাঙ্গায় রাজপথে আন্দোলন ৯০ জনের বিরুদ্ধে মামলা

Share the post
মোঃ সজল মন্ডল, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় আলগী ও হামিরদী ইউনিয়নকে ভাঙ্গা উপজেলা হতে নগরকান্দা উপজেলায় সংযুক্ত করার প্রতিবাদে। চলমান আন্দোলনের ঘটনায় পুলিশ মোট ৯০ জনের বিরুদ্ধে মামলা করেছে। এ মামলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদেরও আসামি করা হয়েছে।এবং ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন রবিবার রাতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মামলার প্রধান আসামি করা হয়েছে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সর্বদলীয় ঐক্য পরিষদের মুখপাত্র ম. ম. ছিদ্দিক মিয়াকে। এছাড়াও হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়াসহ মোট ৯০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।
এর আগে শনিবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক মিয়াকে আটক করে। পরে তাকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিভাজন ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে আন্দোলন ছড়িয়ে পড়ায়  রাজধানী  ঢাকার সঙ্গে প্রায় ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে পড়ে, রাস্তা বন্ধ থাকায় লাখ লাখ মানুষ ভোগান্তিতে পড়েছে।এ অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ মোতাবেক  আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জন ভোগান্তি  নিয়ন্ত্রণে পুলিশ মামলাটি দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]